মানিকগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত

মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন এনজিও প্রতিনিধি, মানব পাচারের শিকার সারভাইভার, সম্ভাব্য অভিবাসী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

“প্রতারণার ফাঁদে বন্দী” প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস।

বৃহস্পতিবার দুপুরে দিবসটি উপলক্ষে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের Combatting Human Trafficking, People Smuggling, and Cyber Scams (4P Framework) প্রকল্পের উদ্যোগে মানিকগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নূর অতএব আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস, মানিকগঞ্জের সহকারী পরিচালক আওলাদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে নূর অতএব আহম্মদ বলেন, সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই মানব পাচার প্রতিরোধ করা সম্ভব। তথ্যপ্রযুক্তির এই যুগে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীল এবং সতর্কতার সঙ্গে ব্যবহার করলে মানব পাচারের নানা ফাঁদ থেকে নিজেদের সুরক্ষিত রাখা যায়।

বিশেষ অতিথি আওলাদ হোসেন বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে অবশ্যই বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়া উচিত। পাশাপাশি ভুয়া চাকরির বিজ্ঞাপন ও বিভিন্ন প্রতারণামূলক প্রলোভন সম্পর্কে সচেতন থাকলে মানব পাচারের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. শফিকুল ইসলাম। মানব পাচারের বর্তমান পরিস্থিতি, ঝুঁকি এবং নিরাপদ অভিবাসন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, মানিকগঞ্জের এমআরএসসি কো-অর্ডিনেটর রোমানা আফরোজা।

এছাড়া মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন এনজিও প্রতিনিধি, মানব পাচারের শিকার সারভাইভার, সম্ভাব্য অভিবাসী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। জে তারা মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং প্রতারণার বিভিন্ন কৌশল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নিজ নিজ অভিজ্ঞতা ও মতামত তুলে ধরে মানব পাচার প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান বক্তারা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!