পানি সংকট নিয়ে মেক্সিকোকে ট্রাম্পের হুঁশিয়ারি

ট্রাম্প দাবি করেন, গত পাঁচ বছরে মেক্সিকো যুক্তরাষ্ট্রের কাছে প্রায় আট লাখ একর-ফুট পানি বকেয়া রেখেছে। বহুবার অনুরোধ করা হলেও মেক্সিকোর পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

মেক্সিকো দীর্ঘদিন ধরে পানি সরবরাহের চুক্তি না মানায় দেশটির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, পরিস্থিতি অব্যাহত থাকলে মেক্সিকোর পণ্যের ওপর ৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

সোমবার ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া বার্তায় ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান পানি চুক্তি অনুযায়ী মেক্সিকোর যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার কথা ছিল, যা বহু বছর ধরেই যথাযথভাবে দেওয়া হয়নি। এর ফলে টেক্সাসের কৃষি ও পশুপালন খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে।

ট্রাম্প দাবি করেন, গত পাঁচ বছরে মেক্সিকো যুক্তরাষ্ট্রের কাছে প্রায় আট লাখ একর-ফুট পানি বকেয়া রেখেছে। বহুবার অনুরোধ করা হলেও মেক্সিকোর পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তার ভাষায়, মেক্সিকোকে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই কমপক্ষে সাত লাখ একর-ফুট পানি ছাড়তে হবে। কিন্তু এ পর্যন্ত কোনো পদক্ষেপ না নেওয়াকে তিনি ‘কৃষকদের প্রতি অবিচার’ হিসেবে অভিহিত করেন।

তিনি আরও জানান, প্রয়োজনীয় নথিতে অনুমোদন দেওয়া হয়েছে। এখনই পানি সরবরাহ শুরু না হলে মেক্সিকোর ওপর শিগগিরই ৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ