মূল কনটেন্টে যান
শিরোনাম
মঙ্গলবার২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হরিরামপুর থেকে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

পড়তে প্রায় ২ মিনিট
in

মানিকগঞ্জের হরিরামপুরে যৌথ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে পাকিস্তানে প্রস্তুতকৃত একটি রিভলভার, পাঁচটি ককটেল বোমা, দেশীয় ধারালো অস্ত্র এবং একটি বৈদ্যুতিক সংযোগযুক্ত বোমা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, মানিকগঞ্জ ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম।

সংবাদে সম্মেলনে জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১১টার দিকে হরিরামপুর উপজেলার লেছরাগঞ্জ বাজার এলাকায় ব্রিজের নিচে এই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৫৪ জন সদস্য এবং পুলিশের ২১ জন সদস্য। উদ্ধারকৃত বৈদ্যুতিক বোমাটি সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম নিরাপদে ধ্বংস করে। অস্ত্র ও অন্যান্য আলামত পরবর্তী আইনি ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হরিরামপুর থেকে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

লেফটেনেন্ট কর্ণেল ওয়াসিম আকরাম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মানিকগঞ্জ জেলায় নিরাপত্তা জোরদার করেছে যৌথবাহিনী। এছাড়া যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। নির্বাচন ঘিরে মানিকগঞ্জ জেলায় নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলী, এএসপি আব্দুল্লাহ আল মামুন, ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন মো. সাকিফ রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক বৃন্দ।

মানিকগঞ্জ নিয়ে আরও পড়ুন

সর্বশেষ খবর ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর আপনার ইমেইলে।