মূল কনটেন্টে যান
শিরোনাম
মঙ্গলবার২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পিকআপ ভ্যান–ড্রামট্রাক সংঘর্ষে চালক নিহত, সহযোগী আহত

পড়তে প্রায় ২ মিনিট
in

মানিকগঞ্জ–সিংগাইর–হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের অরঙ্গবাদ এলাকায় পিকআপ ভ্যান ও মাটি ভর্তি ড্রামট্রাকের সংঘর্ষে মো. গিয়াস উদ্দিন (৪৫) নামে এক পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সহযোগী মাহবুব হোসেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত চালক গিয়াস উদ্দিন সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের উত্তর আয়নাপুর গ্রামের সাহাব আলীর ছেলে। আহত সহযোগী মাহবুব হোসেন বর্তমানে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পিকআপ ভ্যান–ড্রামট্রাক সংঘর্ষে চালক নিহত, সহযোগী আহত

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিংগাইর থেকে মাটি ভর্তি একটি ড্রামট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা খালি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ড্রামট্রাকের সঙ্গে ধাক্কা খেলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান চালক গিয়াস উদ্দিন। দুর্ঘটনার শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহত সহযোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনা কবলিত পিকআপ থেকে নিহত চালককে উদ্ধার করে। দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সেই সাথে ড্রামট্রাক ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আহত নিয়ে আরও পড়ুন

সর্বশেষ খবর ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর আপনার ইমেইলে।