মূল কনটেন্টে যান
শিরোনাম
বৃহস্পতিবার২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে দেড় লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২

পড়তে প্রায় ২ মিনিট
in

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে ১৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।

শুক্রবার (১০ জুলাই) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মানবেন্দ্র বালো।

এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিংগাইর উপজেলার গোবিন্দল (দক্ষিণপাড়া) এলাকার দেলোয়ার হোসেনের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে ডিবির একটি দল। এসআই আসাদ মিয়ার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল (ভোরবাজার) এলাকার মৃত নাজিমুদ্দিনের ছেলে মো. সাইফুল ওরফে সাইদুল ইসলাম (৩৭) এবং একই উপজেলার গোবিন্দল এলাকার মো. শহীদের ছেলে মো. ওবাইদুল (৪০)।

ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় সাইফুল ওরফে সাইদুল ইসলামের কাছ থেকে ৬ গ্রাম এবং ওবাইদুলের কাছ থেকে ৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মোট পরিমাণ ১৪ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।

ডিবির তথ্যমতে, গ্রেপ্তার সাইফুল ওরফে সাইদুল ইসলামের বিরুদ্ধে পূর্বে একটি এবং ওবাইদুলের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে মানবেন্দ্র বালো বলেন, “মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।”

গ্রেপ্তার নিয়ে আরও পড়ুন

সর্বশেষ খবর ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর আপনার ইমেইলে।