বিমানমন্ত্রীর মায়ের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার মা হুরুন নাহার রশিদ গত ১ মার্চ ইন্তেকাল করেন। তার স্মরণে এ দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার প্রয়াত মা হুরুন নাহার রশিদের স্মরণে মানিকগঞ্জে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে সদর উপজেলার গিলন্ড গ্রামে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে মুন্নু পরিবারের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।

এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিরা অংশ নেন।

স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, ‘আমার মা-বাবার পরেই মানিকগঞ্জবাসীর স্থান। আমাদের দুই বোনকে তারা স্নেহ ও আদর্শ দিয়ে মানুষ করেছেন। বাবা-মা তাদের সমস্ত সম্পত্তি মুন্নু ট্রাস্টি বোর্ডে দান করে গেছেন। পরিবারের সদস্য হিসেবে আমরা শুধু সেটির দেখভাল করি।’

তিনি বলেন, ‘মানিকগঞ্জবাসী আমাকে যে সম্মানের জায়গায় পৌঁছে দিয়েছেন, তার জন্য আমি সবসময় কৃতজ্ঞ থাকব। আমি মন্ত্রী হলেও আপনাদের মেয়ে। ঢাকায় বসে আমি মানিকগঞ্জবাসীর জন্যই কাজ করে যাচ্ছি।’

মন্ত্রী আরও বলেন, ‘নির্বাচনের আগে তিনি জনগণের কাছে যে অঙ্গীকার করেছিলেন, তা বাস্তবায়নে তিনি কাজ করে যাচ্ছেন। আমার পিতা হারুণার রশিদ খান মুন্নু মানিকগঞ্জবাসীর জন্য যে স্বপ্ন দেখেছিলেন, আমি সেই স্বপ্ন বাস্তবায়নের কাজ করে যাব।’

পরে তিনি তার প্রয়াত মা হুরুন নাহার রশিদের রুহের মাগফিরাত কামনা করে উপস্থিত সবার কাছে দোয়া চান।

স্মরণসভায় উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, অতিরিক্ত সচিব ড. রাশিদা ফেরদৌস, মুন্নু গ্রুপের চেয়ারম্যান মঈনুল ইসলাম, মুন্নু সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক রাশীদ মঈনুল ইসলাম, মুন্নু ফেব্রিকসের ব্যবস্থাপনা পরিচালক রাশীদ সামিউল ইসলাম, জেলা প্রশাসক নাজমুন নাহার, পুলিশ সুপার সারোয়ার আলমসহ জেলা বিএনপির নেতাকর্মীরা।

উল্লেখ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার মা হুরুন নাহার রশিদ গত ১ মার্চ ইন্তেকাল করেন। তার স্মরণে এ দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ