মানিকগঞ্জে খেলাফত যুব মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

যুব সমাজকে ইসলামী আদর্শে উদ্বুদ্ধ করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশ খেলাফত যুব মজলিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংগঠনের কর্মীদের আত্মগঠন, সাংগঠনিক শৃঙ্খলা ও দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে সমাজে ইসলামী চেতনা জাগ্রত করতে হবে।

মানিকগঞ্জে বাংলাদেশ খেলাফত যুব মজলিস জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেল চারটা থেকে শহরের সিটি ড্রিম কনভেনশন হলে এ মাহফিলের আয়োজন করা হয়

বাংলাদেশ খেলাফত যুব মজলিস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ সাইফুল ইসলাম সাঈফের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সহ-সভাপতি মুহাম্মাদ আনওয়ার হুসাইন রিয়াদ এবং সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা রমজান মাহমুদ।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব সমাজকে আত্মগঠনের মাধ্যমে আদর্শিকভাবে শক্তিশালী হতে হবে। ব্যক্তি চরিত্র গঠন, তাকওয়া এবং দ্বীনের ওপর অটল থাকার মধ্য দিয়েই একটি শক্তিশালী জাতি গড়ে ওঠে। বর্তমান বিশ্বে মুসলিম উম্মাহর বিরুদ্ধে নানা ধরনের সাংস্কৃতিক আগ্রাসন চলছে। এ পরিস্থিতিতে যুব মজলিসের কর্মীদের আধিপত্যবাদী সংস্কৃতির বিরুদ্ধে সচেতন থেকে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, যুব সমাজকে ইসলামী আদর্শে উদ্বুদ্ধ করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশ খেলাফত যুব মজলিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংগঠনের কর্মীদের আত্মগঠন, সাংগঠনিক শৃঙ্খলা ও দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে সমাজে ইসলামী চেতনা জাগ্রত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মাওলানা কামালুদ্দীন, বাংলাদেশ খেলাফত মজলিস মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এ কে এম সিদ্দিকুর রহমান, মুফতি আব্দুল করিম কাসেমী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানিকগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক মো. ওমর ফারুক।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস মানিকগঞ্জ জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা দিলওয়ার হুসাইন, বাইতুলমাল সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আলী, হাফেজ মুজাহিদসহ জেলা যুব মজলিস ও খেলাফত ছাত্র মজলিসের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা।

ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ