চার বছর পর মিথ্যা অস্ত্র মামলায় সাংবাদিক সোহেল খালাস

সত্যের পক্ষে কাজ করতে গিয়ে তিনি দীর্ঘদিন হয়রানির শিকার হয়েছেন। আদালতের এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মনে করেন।

চার বছর ধরে চলা মিথ্যা অস্ত্র মামলার অভিযোগ থেকে অবশেষে খালাস পেয়েছেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার।

রবিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক তানিয়া ফেরদৌসী মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় তাকে খালাস দেন। মামলাটি ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় দায়ের করা বিশেষ ট্রাইব্যুনাল মামলা নম্বর–১২/২০২২।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে মানিকগঞ্জের ঘিওর সরকারি কলেজের পেছনে ধলেশ্বরী নদীতে এক যুবলীগ নেতার বিরুদ্ধে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ ওঠে। এতে নদী ভাঙনে আশপাশের কয়েকটি বাড়িঘর ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। পাশাপাশি উপশহর, আঞ্চলিক মহাসড়কসহ বিভিন্ন সরকারি স্থাপনা হুমকির মুখে পড়ে।

এ ঘটনায় প্রতিবেদন তৈরি করে এশিয়ান টেলিভিশনে পরপর দুটি সংবাদ প্রচার করেন সোহেল রানা খন্দকার। পরে ওই প্রতিবেদনের জের ধরে তাকে একটি মিথ্যা অস্ত্র মামলায় জড়ানো হয় বলে অভিযোগ ওঠে। এরপর দীর্ঘ চার বছর ধরে তিনি মামলাজনিত হয়রানির শিকার হন।

রায়ের পর সোহেল রানা খন্দকার বলেন, সত্যের পক্ষে কাজ করতে গিয়ে তিনি দীর্ঘদিন হয়রানির শিকার হয়েছেন। আদালতের এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মনে করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!