হিজুলিতে দোলনের ঈদ পরবর্তী মতবিনিময়, যোগ্যরাই পাবে সহায়তা

দরিদ্র ও অসহায় মানুষের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর যেসব সুবিধা রয়েছে, সেগুলো যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায় সেজন্য মাননীয় মন্ত্রী আফরোজা খানম রিতা ইতিমধ্যেই সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।

মানিকগঞ্জ পৌরসভার হিজুলি ও চর হিজুলি এলাকায় দরিদ্র উন্নয়ন সমাজসেবা সংস্থার নারী সদস্যদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন জেলা বিএনপির সদস্য আসাদুজ্জামান খান দোলন। এ সময় তিনি দরিদ্র ও অসহায় মানুষের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

শনিবার দুপুরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হিজুলি গ্রামে আয়োজিত এ সভায় সংস্থার নারী সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও বঞ্চনার কথা তুলে ধরেন।

সংস্থার সভাপতি রফিকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে এবং সদস্য মোহাম্মদ ফুয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক পারুল আক্তার।

সভায় উপস্থিত নারী সদস্যদের পক্ষ থেকে বক্তব্য দিতে গিয়ে পারুল আক্তার বলেন, দীর্ঘদিন ধরে এলাকার অনেক অসহায় নারী সরকারি বিভিন্ন সহায়তা থেকে বঞ্চিত রয়েছেন। প্রকৃত উপকারভোগীরা যেন তাদের প্রাপ্য সুবিধা পান, সে দাবি জানান তিনি।

ষাটোর্ধ্ব বিধবা শুকুর জাহান বলেন, স্বামী হারানোর পর থেকে কোনো আয়-রোজগারের পথ নেই তার। অভিযোগ করে তিনি বলেন, ‘আগের সময়ে যোগ্য হয়েও কোনো ধরনের সরকারি সহায়তা পাননি। তার ভাষায়, `আমরা চাই, যে যেটার হকদার সে যেন সেটাই পায়।’

একই ধরনের অভিজ্ঞতার কথা তুলে ধরে আরেক বিধবা নারী রাহেলা বলেন, নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা প্রয়োজন অনুযায়ী প্রকৃত মানুষদের সহযোগিতা তার কাছে পৌঁছে দেওয়া।

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খান দোলন বলেন, ‘দীর্ঘদিন মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার মানুষ ভোট দিতে পেরেছে এবং যোগ্য নেতৃত্বকে নির্বাচিত করেছে। তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা ইতিমধ্যে মানুষের উন্নয়নে কাজ শুরু করেছেন।

দোলন আরও বলেন, ‘দরিদ্র ও অসহায় মানুষের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর যেসব সুবিধা রয়েছে, সেগুলো যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায় সেজন্য মাননীয় মন্ত্রী আফরোজা খানম রিতা ইতিমধ্যেই সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আর পরিচয় বা পক্ষপাতের কারণে কেউ বঞ্চিত হবে না কারণ এ বিষয়ে মন্ত্রীর কড়া হুশিয়ারি আছে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন- পৌর বিএনপি নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. আব্দুল আলিম, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সেলিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তপন চন্দ্র শীলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ঈদ পরবর্তী এই শুভেচ্ছা বিনিময় সভায় সংস্থার প্রায় দুই শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!