চার মাদক মামলার আসামি আবারও হেরোইনসহ গ্রেপ্তার

বিরুদ্ধে আদালতে চারটি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মানিকগঞ্জে চারটি মাদক মামলার আসামি আজিজুল হক আশিককে আবারও হেরোইনসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে প্রায় দুই লাখ টাকা মূল্যের ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

বুধবার (২০ মে) বিকেল ৫টার দিকে সদর উপজেলার জয়রা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আজিজুল হক আশিক (২৮) সদর উপজেলার পশ্চিম সেওতা এলাকার মোশারফ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে আদালতে চারটি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআই আসাদ মিয়ার নেতৃত্বে একটি দল জয়রা এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় আলিম সরকারের বাড়ির পশ্চিম পাশের উঠান থেকে আশিককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো জানান, এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ক গ্রেপ্তাররা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!