১০ লিটার চোলাই মদসহ শিশির গ্রেপ্তার

গতকাল রবিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার পশ্চিম দাশড়া দুধ বাজার এলাকায় ওয়ালটন শোরুমের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদসহ ফারুক হোসেন ওরফে শিশির (৩৭) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা মদের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।

সোমবার (২৪ মে) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানবেন্দ্র বালো।

এর আগে, গতকাল রবিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার পশ্চিম দাশড়া দুধ বাজার এলাকায় ওয়ালটন শোরুমের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফারুক হোসেন সদর উপজেলার পূর্ব দাশড়া (সিদ্দিকনগর) এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

ডিবি সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের এসআই সুরেশ রাজবংশীর নেতৃত্বে একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ফারুক হোসেনের কাছ থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করে জব্দ করা হয়।

পরিদর্শক মানবেন্দ্র বালো বলেন, মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!