মানিকগঞ্জে সীমানা বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, থানায় অভিযোগ

হামলার সময় অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেয়। এ ঘটনায় তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মানিকগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মানিকগঞ্জ সদর উপজেলার চরকুশপুর এলাকায় জমির সীমানা ও রাস্তা নিয়ে বিরোধের জেরে হামলা, মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৫ জুলাই সাতজনের নাম উল্লেখ করে মানিকগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন একই এলাকার বাসিন্দা শওকত মোল্লাহ (৪৮)।

অভিযুক্তরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার চর কৃষ্ণপুর উত্তরপাড়া এলাকার মো. ছত্তারের ছেলে মো. মেহেদী হাসান (২১), মো. মাসুম ও মোক্তাসিম ওরফে বাবু, মো. ছিদ্দিকের ছেলে মো. হাবিবুল্লাহ (৩০), একই এলাকার ইসমাইল ফেরাজির ছেলে মো. আনোয়ার, আ. ছত্তার ও মো. ছিদ্দিক।

অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি স্থানীয়ভাবে নতুন রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বিরোধ আরও তীব্র হয়। এ নিয়ে প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় তাকে গালিগালাজ ও হুমকি দিতে থাকে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ১১ জুলাই সন্ধ্যায় মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তার পথরোধ করে হামলা চালায়। এ সময় কাঠের বাটামসহ দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করা হয়। হামলায় তার মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা নেয়ার সময় স্থানীয় বাজারে দ্বিতীয়ধাপে মারধর করার সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ভাইও হামলার শিকার হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা নেন তারা।

ভুক্তভোগী শওকত মোল্লাহর অভিযোগ, হামলার সময় অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেয়। এ ঘটনায় তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মানিকগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে মানিকগঞ্জ থানার পক্ষ থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!