মানিকগঞ্জে অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের সঙ্গে মেডল্যাব বিডির পার্টনারস মিট

৭২ ঘণ্টার মধ্যে মেডিকেল ভিসা প্রক্রিয়াকরণ, বিমানবন্দর থেকে পিকআপ ও ড্রপ, দোভাষী এবং প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন সহায়তা দেওয়ার সুবিধা রয়েছে।

মানিকগঞ্জে অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের সঙ্গে মেডল্যাব বিডির একটি পার্টনারস মিট অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করে মেডল্যাব বিডি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সঞ্জিত নায়েক। এছাড়া উপস্থিত ছিলেন মেডল্যাব বিডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোবিন উদ্দিন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথি।

অনুষ্ঠানে সঞ্জিত নায়েক অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবা, আন্তর্জাতিক রোগীদের জন্য সুবিধা এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য দেন। তিনি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।

মেডল্যাব বিডির মানিকগঞ্জ প্রধান কাজী হুমায়ুন কবির লিটন বলেন, বিশ্বের ১৭টি দেশের চিকিৎসাসেবা এখন মেডল্যাব বিডির মাধ্যমে গ্রহণের সুযোগ রয়েছে। এসব দেশের মধ্যে তুরস্ক, চীন, ভিয়েতনাম, ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা ও মিশরসহ আরও কয়েকটি দেশ রয়েছে।

তিনি আরও বলেন, বিদেশে চিকিৎসার জন্য রোগীদের মেডিকেল রিপোর্ট সংশ্লিষ্ট দেশের মেডিকেল বোর্ডে পাঠানো হয়। সেখান থেকে রোগীর জন্য উপযুক্ত হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পাওয়ার পর রোগীর পছন্দ অনুযায়ী চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়। এছাড়া ৭২ ঘণ্টার মধ্যে মেডিকেল ভিসা প্রক্রিয়াকরণ, বিমানবন্দর থেকে পিকআপ ও ড্রপ, দোভাষী এবং প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন সহায়তা দেওয়ার সুবিধা রয়েছে বলেও তিনি জানান।

পরে উপস্থিত সবাইকে অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের জন্য প্রায়োরিটি কার্ড দেওয়া হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!