মূল কনটেন্টে যান
শিরোনাম
মঙ্গলবার২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা স্থগিত

পড়তে প্রায় ১ মিনিট
in
মানিকগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা স্থগিত
বিজ্ঞাপন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

হবিগঞ্জে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন এনসিপি মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম।

দলীয় সূত্রে জানা যায়, দেশব্যাপী আয়োজিত জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ২৯ জুলাই (বুধবার) বিকেল সাড়ে ৫টায় মানিকগঞ্জে পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণের কথা ছিল। তবে হবিগঞ্জের ঘটনার কারণে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মানিকগঞ্জের কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম বলেন, ‘এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা হবিগঞ্জে যাবেন। তার জন্য মানিকগঞ্জের জুলাই পদযাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কর্মসূচি পুনর্নির্ধারণ করা হলে নতুন তারিখ ও সময় সবাইকে জানিয়ে দেওয়া হবে।’

এনসিপি নিয়ে আরও পড়ুন

সর্বশেষ খবর ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর আপনার ইমেইলে।