মানিকগঞ্জে মুদি দোকানিকে হত্যা; মূল হোতা গ্রেফতার

অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি ঘটনায় ভিকটিমের ব্যবহৃত কানের দুল ও অন্যান্য জিনিসপত্র আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোশাররফ হোসেন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিবে বলে জানিয়েছে।

মানিকগঞ্জ পৌরসভার পৌলি এলাকায় মুদি দোকানি নুরজাহান বেগম হত্যার ঘটনায় মোশাররফ হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. সারওয়ার আলম। এর আগে, সোমবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবালয় উপজেলার দক্ষিণ শালজানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোশাররফ মানিকগঞ্জ সদর উপজেলার পৌলি এলাকার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানায়, গত ১০ জানুয়ারি রাতে নুরজাহান বেগম মেয়ের জামাইয়ের সঙ্গে ফোনে কথা বলে ঘুমিয়ে পড়েন। পরেরদিন থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে ভাড়াটিয়ার সঙ্গে যোগাযোগ করে মেয়ে কাজল রেখা জানেন ঘর বাহিরে থেকে তালা দেওয়া। রবিবার সারাদিন খোজাখুজির পর রাতে বাড়িতে গিয়ে দেখেন ঘরের বাতি জ্বলছে। স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢুকে নুরজাহান বেগমের মরদেহ পরে আছে। এ ঘটনায় তার মেয়ে কাজল রেখা বাদী হয়ে মামলা করেন।

পুলিশের অভিযুক্ত মোশাররফ হোসেন নিয়মিত নুরজাহান বেগমের দোকান থেকে বাকিতে পণ্য নিতেন। তার অভিযোগ তিনি ন্যায্য দামের চেয়ে অতিরিক্ত দাম খাতায় লিখে রাখতেন। আর নুরজাহান বেগমও তাকে টাকা পরিশোধে চাপ দিচ্ছিলেন। পাশাপাশি তার স্ত্রীকে নিয়ে জনসম্মখে অপমানজনক কথা বলেন। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে তিনি ১০ জানুয়ারি রাতে নুরজাহান বেগমের বাড়িতে ঢুকে কাঠের পিড়ি দিয়ে মাথায় আঘাত করেন। পরে ওড়না ও কাথা দিয়ে শ্বাসরোধ করেন। পরে মৃত্যু নিশ্চিত করতে কারেন্টের তার গলায় পেচিয়ে তাকে হত্যা করে পালিয়ে যান।

পুলিশ সুপার মো. সারওয়ার আলম জানান, অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি ঘটনায় ভিকটিমের ব্যবহৃত কানের দুল ও অন্যান্য জিনিসপত্র আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোশাররফ হোসেন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিবে বলে জানিয়েছে। তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মহরম আলী, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন ও জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোশাররফ হোসেন প্রমুখ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!