মানিকগঞ্জে জনসচেতনতামূলক প্রশিক্ষণ

শান্তি, শৃঙ্খলা রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে যুব সমাজের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ এনপিআই মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে মানিকগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামছুন্নাহার। সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিল্লুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন-অর-রশিদ খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপপরিচালক মো. তৌহিবুর রহমান, এনপিআই-এর প্রিন্সিপাল ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন, বারসিকের প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম এবং গ্রীণমাইন্ড ইয়ুথ ফোরামের সভাপতি আঁখি আক্তার।

বক্তারা বলেন, যুবসমাজের পরিশ্রম কখনোই বিফলে যায় না। একজন দক্ষ মানুষ চাকরির পেছনে ঘোরে না, বরং চাকরিই তার পেছনে আসে। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় টিকে থাকতে হলে তথ্য ও প্রযুক্তি জ্ঞানে দক্ষ হয়ে আত্মকর্মসংস্থানের দিকে এগোতে হবে। নিজের উন্নয়নের মাধ্যমেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব বলে তারা মত দেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ