টিআরইউ এর শীতবস্ত্র পেল চারশত মানুষ

চারশত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে অনুষ্ঠান শেষ হয়। সুবিধাভোগীরা জানান, এই সহায়তা তাদের কঠিন শীত মোকাবিলায় বাস্তব উপকার করবে।

মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি (টিআরইউ) এর উদ্যোগে এবং দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান ডেবোনেয়ার গ্রুপের সহযোগিতায় চারশত শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে। শীতের এই সময়ে শহরের বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় মানুষদের জন্য এই সহায়তা বড় ধরনের স্বস্তি নিয়ে এসেছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। টিআরইউ যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। বিশেষ করে ডেবোনেয়ার গ্রুপের মতো একটি শিল্প প্রতিষ্ঠান এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করায় অন্য প্রতিষ্ঠানগুলোর জন্যও এটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি সমাজের বিত্তবানদের এমন মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিআরইউ সভাপতি বিএম খোরশেদ। তিনি বলেন, প্রতিটি শীতেই অসহায় মানুষের কষ্ট বেড়ে যায়। তাদের কষ্ট লাঘবের জন্য সাংবাদিকদের এই ছোট প্রয়াস। ভবিষ্যতেও এমন উদ্যোগ চলমান থাকবে।

সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন বলেন, সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশনই নয়, সমাজের দায়িত্ববোধ থেকেও কাজ করতে চায়। ডেবোনেয়ার গ্রুপ সহযোগিতা করায় এই আয়োজন সফলভাবে করা সম্ভব হয়েছে।

শীতবস্ত্র নিতে আসা বয়স্ক হাজেরা বেগম বলেন, ঠান্ডায় খুব কষ্ট হয়। ঘরে একটা পাতলা কম্বল ছাড়া কিছু নেই। আজ কম্বল পেয়ে খুব উপকার হলো। যারা দিয়েছে, আল্লাহ তাদের ভালো করুক।

আরো পড়ুন: হরিরামপুরে ডেবনেয়ার গ্রুপের কম্বল পেয়ে খুঁশি ৩ হাজার মানুষ

রিকশাচালক মফিজুল ইসলাম বলেন, রাতে রাস্তায় ঠান্ডা সহ্য করা মুসকিল হয়ে যায়। নিজের কিছু কেনার সামর্থ্য নাই। এই কম্বলটা পেয়ে আমার খুব উপকার হল।

একইভাবে দেলোয়ার হোসেন নামে আরেক জন শ্রমিক বলেন, ‘অনেক জায়গায় লাইন দেই, কম্বল পাই না। আমাকে একটি টোকেন আগেই দিয়েছিলো এক সাংবাদিক ভাই। পরে আজ এসে পেলাম। যারা এই আয়োজন করেছে তাদের প্রতি অনেক দোয়া।

উপস্থিত ছিলেন টিআরইউ উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম ছারোয়ার ছানু, জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, উপদেষ্টা আহমেদ সাব্বির সোহেল, গাজী ওয়াজেদ আলম লাভলু, মনিরুল ইসলাম মিহির, যুগ্ম সম্পাদক মঞ্জুর রহমান, সহ সম্পাদক ইউসুফ আলী, কোষাধ্যক্ষ আব্দুল আলীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রানা পারভেজ, কার্যকরী পরিষদের সদস্য শহীদুল ইসলাম, আকরাম হোসেন, আসাদ জামান, আল-আমিন মাহমুদসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

চারশত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে অনুষ্ঠান শেষ হয়। সুবিধাভোগীরা জানান, এই সহায়তা তাদের কঠিন শীত মোকাবিলায় বাস্তব উপকার করবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ