মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এসএসসি ১৯৯২ ব্যাচ। মানবতার ডাকে সাড়া দিয়ে ব্যাচের সদস্যদের সম্মিলিত উদ্যোগে প্রায় ৪০০টি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চকমিরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৯২ ব্যাচের আহ্বায়ক মোঃ আব্দুর রফিক, উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. নাহিদুল ইসলাম নাহিদ, সদস্য সচিব আব্দুল কাদের, সদস্য সচিব মো. আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক ফেরদৌসি খানম লিপি, যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব সুরাইয়া বেগম শান্তি, যুগ্ম সদস্য সচিব এরিনা আক্তার, যুগ্ম সদস্য সচিব বিলকিস আক্তার, যুগ্ন সদস্য সচিব সাইদুর রহমান, কোষাধক্ষ্য মো. হুমায়ুন মিয়া, সদস্য মিজানুর রহমান, আশরাফুর বদর এবং গ্রামের গন্য ব্যক্তিবর্গ।
এ সময় এসএসসি ১৯৯২ ব্যাচের সদস্য মো. আব্দুর রফিক বলেন,`শীতার্ত মানুষের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। সমাজের বিত্তবানদের উচিত মানবিক কাজে এগিয়ে আসা। আমরা অসহায় অবহেলিত মানুষের মাঝে প্রায় ৪০০ কম্বল বিতরণ করেছি। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।’


