বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি–এর মমতাময়ী মা হুরন নাহার রশিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকালে মানিকগঞ্জ শহরের স্বর্ণকারপট্টি এলাকার জুয়েলার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এ মাহফিলের আয়োজন করেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য রফিক উদ্দিন ভূঁইয়া হাবু।
দোয়া মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন জেলা উলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ আমিনুল ইসলাম। বিশেষ মোনাজাতে মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপি’র চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
মাহফিলে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্যও দোয়া করা হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহিদুজ্জামান নাজমুল, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক লুৎফর রহমান, সদস্য রেজাউল করিম, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের সাবেক সহসভাপতি রুস্তম উদ্দিন ভূঁইয়া বাবু, কবিরুল ইসলাম কবির, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. সাইফুল ইসলামসহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


