বিমানমন্ত্রীর মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও ইফতার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি’র মমতাময়ী মা হুরন নাহার রশীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ) বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার রাজ হাইওয়ে রেস্তোরাঁয় এ মাহফিলের আয়োজন করা হয়। সৌদি আরবস্থ মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি মাওলানা হারুনুর রশিদ রহমানীর উদ্যোগে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভিডিও কলে যুক্ত হয়ে মরহুমার জীবন ও কর্মের বিভিন্ন দিক স্মরণ করে মাওলানা হারুনুর রশিদ রহমানী বলেন, তিনি ছিলেন ধর্মপ্রাণ, মানবিক ও পরোপকারী একজন নারী। পারিবারিক ও সামাজিক পরিসরে তাঁর অবদান ছিল অনুকরণীয়।

মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. সাইফুজ্জামান গনি। বিশেষ মোনাজাতে মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর মাগফিরাত কামনা করা হয়।

এছাড়া বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একইসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি (টিআরইউ)-এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য মনিরুল ইসলাম মিহির, সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন, সহ-সভাপতি মো. ইউসুফ আলী শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক মনজুর রহমান, দপ্তর সম্পাদক রাশেদুর রহমান চৌধুরী, কার্যকরী সদস্য আসাদ জামান, মোহাম্মদ আল-আমিন মাহমুদ, বিএনপি নেতা মো. আব্দুল করিমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ