বিমানমন্ত্রী’র মায়ের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

প্রায় ৭০০ সাধারণ মানুষ ও ইউনিয়নবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নে সাবেক মন্ত্রী প্রয়াত হারুণার রশীদ খান মুন্নু’র সহধর্মিণী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা’র মা মরহুমা হুরন নাহার রশিদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে সদর উপজেলার পালরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ আয়োজন করে বিএনপি পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৭০০ সাধারণ মানুষ ও ইউনিয়নবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে পৃষ্ঠপোষকতা করেন মো. মিঠুন মোল্লা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক, সাবেক জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন জালাল, মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোফাজ্জল হোসেন মানিক, মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন, সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল জলিল বিশ্বাস, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বেতিলা-মিতরা ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ রমজান মোহাম্মদ, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন, সদর থানা যুবদলের নেতা মোঃ সাইফুল ইসলাম এবং ইউপি যুবদলের সহ-সভাপতি শেখ মুহাম্মদ আরিফ হোসেন।

অনুষ্ঠানে আরও অংশ নেন মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বেতিলা-মিতরা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

দোয়া মাহফিলে মরহুমা হুরন নাহার রশিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

উল্লেখ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খান রিতার মমতাময়ী মা মরহুমা হুরন নাহার রশিদের স্মরণে এই আয়োজন করা হয়, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ