মানিকগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মানিকগঞ্জে কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা সদর ট্রেনিং রুমে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে কৃষকদের কাছে প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিশেষ করে কৃষক কার্ডের অনুকূলে প্রদত্ত ১০টি সুবিধা, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণসহ কৃষি উন্নয়ন সংশ্লিষ্ট নানা উদ্যোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়াও নৈতিক অবক্ষয়, মানবিক মূল্যবোধের চর্চা এবং সামাজিক অবক্ষয় রোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়েও কৃষকদের অবহিত করা হয়। বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে এসব কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা তথ্য কর্মকর্তা নুর হোসেন বলেন, কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সরকারের বিভিন্ন সহায়তা ও সুযোগ-সুবিধা সঠিকভাবে গ্রহণের মাধ্যমে কৃষকদের আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত কৃষকরা সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জানতে পেরে সন্তোষ প্রকাশ করেন এবং এসব সুবিধা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা কামনা করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!