হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। নতুন তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করে সংস্থাটি।
প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন। নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।
নির্বাচন কমিশনের তথ্য বলছে, চলতি বছরে ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক ৫ শতাংশ। নতুন ভোটার যুক্ত হওয়ার পাশাপাশি মৃত ভোটার বাদ দেওয়া এবং তথ্য হালনাগাদের কারণে এ হার তুলনামূলক কম হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


