১১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এ একজনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলেও পরে সেই নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে এতদিন দায়িত্ব পালন করা উপাচার্যদের অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া অধিকাংশ উপাচার্য অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পেয়েছিলেন।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে নতুন নিয়োগ ও অব্যাহতির তথ্য জানানো হয়।

নতুন নিয়োগ পাওয়া উপাচার্যদের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) দায়িত্ব পেয়েছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক একরামুল হক।

অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ পাওয়া উপাচার্যরা হলেন— বরিশাল বিশ্ববিদ্যালয়-এ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন মো. মামুন অর রশিদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এ একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এম এম শরীফুল করীম, ইসলামী বিশ্ববিদ্যালয়-এ লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক এ কে এম মতিনুর রহমান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসেন, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবাল, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক এ বি এম শহিদুল ইসলাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের অধ্যাপক গোলাম রব্বানী, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক জয়নুল আবেদীন সিদ্দিকী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল হাসনাত মোহা. শামীম।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবনিযুক্ত উপাচার্যদের মেয়াদ হবে চার বছর। তবে আচার্য হিসেবে রাষ্ট্রপতি প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। একই সঙ্গে উপাচার্যদের সার্বক্ষণিক নিজ নিজ ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এ একজনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলেও পরে সেই নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!