বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

সহপাঠীদের চিৎকারে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ফাহাদকে উদ্ধার করে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বজ্রপাতে ফাহাদ (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফাহাদ ওই এলাকার ফারুক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশের একটি মাঠে ফুটবল খেলছিল ফাহাদ। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৈরী আবহাওয়া শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হয় সে। পরে লুটিয়ে পড়ে মাঠেই। সহপাঠীদের চিৎকারে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ফাহাদকে উদ্ধার করে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!