কাল চাঁদপুরে যাবেন তারেক রহমান

দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন। প্রেস উইং সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টায় ঢাকার বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে তিনি কুমিল্লা ও চাঁদপুরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় যোগ দেবেন তিনি। পরে দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।

এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতির পর বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

পরে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন তারেক রহমান। সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার মধ্য দিয়ে সফর শেষ করবেন তিনি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!