আজ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস

সেই ঘটনার স্মরণে প্রতি বছর ১৬ মে ‘ফারাক্কা দিবস’ পালিত হয়ে আসছে।

আজ ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস। ভারতের নির্মিত ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের নদ-নদীর নাব্য সংকট ও পানির ন্যায্য হিস্যার দাবিতে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ।

সেদিন রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে লাখো মানুষের অংশগ্রহণে ফারাক্কার উদ্দেশে লংমার্চ শুরু হয়। পরে চাঁপাইনবাবগঞ্জের কানসাট হাইস্কুল মাঠে বিশাল সমাবেশে বক্তব্য দেন মওলানা ভাসানী। সেই ঘটনার স্মরণে প্রতি বছর ১৬ মে ‘ফারাক্কা দিবস’ পালিত হয়ে আসছে।

ভারতের গঙ্গা নদীর ওপর নির্মিত ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে বাংলাদেশের পদ্মা, মহানন্দাসহ বিভিন্ন নদীর নাব্য কমে যায় বলে অভিযোগ রয়েছে। অনেক নদী পানিশূন্য হয়ে বালুচরে পরিণত হয়। ঐতিহাসিক ওই লংমার্চ আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক সাড়া ফেলেছিল এবং বিশ্ব গণমাধ্যমে তা গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছিল।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!