ডিবির অভিযানে উদ্ধার ৮৭ হাজার টাকার মাদক

এসআই নিপ্পন চন্দ্র চন্দের নেতৃত্বে ডিবির একটি দল কুমুল্লী গ্রামে অভিযান চালিয়ে কহিনুর রহমানের বাড়িতে তল্লাশি চালায়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ৮৭ হাজার টাকা।

মানিকগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ৮৭ হাজার টাকা।

সোমবার (১৮ মে) বিকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানবেন্দ্র বালো।

এর আগে রোববার রাত ২টা ২০ মিনিটে মানিকগঞ্জ সদর উপজেলার কুমুল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার বরুন্ডী গ্রামের মো. রাসেল শিকদার (৩৬) এবং কুমুল্লী গ্রামের কহিনুর রহমান (৪৩)।

পুলিশ জানায়, এসআই নিপ্পন চন্দ্র চন্দের নেতৃত্বে ডিবির একটি দল কুমুল্লী গ্রামে অভিযান চালিয়ে কহিনুর রহমানের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় রাসেল শিকদারের কাছ থেকে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং কহিনুর রহমানের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানবেন্দ্র বালো জানান, এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!