শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত দুই শিশু সংশোধানাগারে

আদালতের নির্দেশ অনুযায়ী তাদের গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর হয়েছে।

মানিকগঞ্জের দৌলতপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত দুই শিশুকে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে মানিকগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক মোসা. ফাতিমাতুয জোহরা অভিযুক্ত ওই দুই শিশুকে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

ভুক্তভোগী শিশুটি দৌলতপুর উপজেলায় নানার বাড়িতে থাকত। শিশুটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

পুলিশ জানিয়েছে, গত শুক্রবার (১৫ মে) ভুক্তভোগীকে অভিযুক্ত দুই শিশু কৌশলে একটি গোয়াল ঘরে নিয়ে কন্যা শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার করে। পরে অভিযুক্ত দুইজন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর সোমবার দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন মা-বাবা। ওই রাতেই অভিযুক্ত দুই শিশুকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আজ সকালে তাদের আদালতে আনা হলে বিকেলে বিচারক অভিযুক্ত দুই শিশুকে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণের নির্দেশ দেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির নানা মামলা করার পরপরই অভিযুক্ত দুই শিশুকে গ্রেফতার করে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

মানিকগঞ্জ কোর্ট পুলিশের ইনচার্জ মো. সোহেল আহমেদ জানান, আজ অভিযুক্ত দুই শিশুকে আদালতে তোলা হলে বিচারক তাদের শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণের নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী তাদের গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!