দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৭ শিশুর মৃত্যু

এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪০৫ জন এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৮৩ জনের। মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪৮৮ জনে।

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৩ শিশু এবং হামের উপসর্গে মারা গেছে আরও ৪ শিশু।

বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৪২৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ২৭৯ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২০৮ জনের শরীরে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৮ হাজার ২৭৫ শিশুর হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, একই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার ৪০৭ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪২ হাজার ৩৩৬ শিশু।

এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪০৫ জন এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৮৩ জনের। মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪৮৮ জনে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!