২০ টাকা বাকি চাওয়ায় পান দোকানদারকে হত্যা

ছোট্ট পান দোকানটিই ছিল শ্রীবাস চন্দ্র সাহার জীবিকার একমাত্র অবলম্বন। সামান্য বাকি টাকাকে কেন্দ্র করে এমন নির্মম ঘটনা মেনে নেওয়া যায় না। তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানিকগঞ্জের সিংগাইরে মাত্র ২০ টাকা বাকি চাওয়াকে কেন্দ্র করে এক পান দোকানদারকে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার জয়মন্টপ মাছ বাজারে এ ঘটনা ঘটে।

নিহত শ্রীবাস চন্দ্র সাহা (৫৫) রংপুর জেলার বাসিন্দা হলেও বর্তমানে ঢাকার সাভারের মধ্যপাড়া এলাকায় বসবাস করতেন।

অভিযুক্ত ইশা মোল্লা উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম এলাকার আফাজ উদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয়দের ভাষ্য, দুপুরে শ্রীবাস চন্দ্র সাহার দোকান থেকে ৩০ টাকার পান কেনেন ইশা মোল্লা। এ সময় তিনি ১০ টাকা পরিশোধ করে বাকি ২০ টাকা পরে দেওয়ার কথা বলেন। পরে শ্রীবাস বাকি টাকা চাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইশা মোল্লা ক্ষিপ্ত হয়ে শ্রীবাসের গলা চেপে ধরেন এবং অণ্ডকোষে লাথি মারেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ছোট্ট পান দোকানটিই ছিল শ্রীবাস চন্দ্র সাহার জীবিকার একমাত্র অবলম্বন। সামান্য বাকি টাকাকে কেন্দ্র করে এমন নির্মম ঘটনা মেনে নেওয়া যায় না। তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!