পায়ের অ্যাংলেট থেকে বের হলো ৮০ হাজার টাকার হেরোইন

উদ্ধার হওয়া প্রতিটি পুড়িয়ার মূল্য আনুমানিক ৪০০ টাকা। সে হিসেবে জব্দ করা মাদকের বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এক মাদক কারবারির পায়ের অ্যাংলেটের ভেতর থেকে ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া হেরোইনের ওজন প্রায় সাড়ে ২২ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা।

বুধবার (৩ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার।

গ্রেপ্তার মো. সুবল হোসেন (৪৩) উপজেলার রামচন্দ্রপুর মোল্লাপাড়া গ্রামের আরশেদ আলী মোল্লার ছেলে।

দৌলতপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বাজারে অভিযান চালায় পুলিশ। উপজেলার সামনে যাত্রী ছাউনির পাশের ওয়ালটন শোরুমসংলগ্ন সড়কে এক ব্যক্তি হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সুবল হোসেন দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও তল্লাশির একপর্যায়ে তার বাম পায়ের অ্যাংলেটের ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। জব্দ করা হেরোইনের মোট ওজন সাড়ে ২২ গ্রাম।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া প্রতিটি পুড়িয়ার মূল্য আনুমানিক ৪০০ টাকা। সে হিসেবে জব্দ করা মাদকের বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।

ওসি স্বপন কুমার সরকার বলেন, ‘গ্রেপ্তার সুবল হোসেন দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় হেরোইন বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হেরোইনসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!