মানিকগঞ্জ শহরে হেরোইনসহ আবির ও সেতু গ্রেপ্তার

এ সময় তাদের কাছ থেকে মোট ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

মানিকগঞ্জ সদর উপজেলার শহীদ রফিক সড়কের চাঁন মিয়া লেন এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে শহরের চাঁন মিয়া লেন সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকার গাজী খায়রুল হুদা ফারুকের ছেলে গাজী তাসফিকুল হুদা আবির (৩৮) এবং দাশড়া বাজার টিনপট্টি এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে সেতু তালুকদার (৩৯)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আতাউর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় গাজী তাসফিকুল হুদা আবীরের কাছ থেকে ২ গ্রাম এবং সেতু তালুকদারের কাছ থেকে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ডিবি ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো বলেন, ‘মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আজ ৩ গ্রাম হেরোইন সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!