কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক গ্রেপ্তার

ভিডিওটি নরসিংদী জেলা পুলিশের নজরে এলে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

নরসিংদীর নাগরিয়াকান্দি ব্রিজ থেকে একটি কুকুরকে গলায় ইট বেঁধে মেঘনা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টায় অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী নরসিংদী জেলার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে।

এর আগে, বুধবার (২৪ জুন) আনুমানিক বেলা ১২টায় নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি ব্রিজের ওপর থেকে মোহাম্মদ আলী নামের এক যুবক অজ্ঞাতনামা আরও ২-৩ জনের সহযোগিতায় একটি কুকুরের গলায় ইট বেঁধে নির্মমভাবে মেঘনা নদীতে নিক্ষেপ করে।

ঘটনার সময় উপস্থিত এক ব্যক্তি তার মোবাইল ফোনে পুরো ঘটনাটি ধারণ করেন এবং পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। ভিডিওটি নরসিংদী জেলা পুলিশের নজরে এলে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন জানান, বৃহস্পতিবার বিকেলে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে সোপর্দ করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!