জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা স্বাস্থ্য বিভাগের শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মানিকগঞ্জে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

বুধবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার মানরা এলাকায় অবস্থিত শহিদ স্মৃতিস্তম্ভে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস।

এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁদের প্রতি সম্মান জানিয়ে শহিদদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!