অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন

‘প্যারাকুয়েটসহ সকল অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধ করো’—এই স্লোগান সামনে রেখে মানিকগঞ্জে বিষাক্ত কীটনাশকের উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় বিষাক্ত কীটনাশকমুক্ত কৃষির দাবিতে বেউথা রোডের আরব ভবন সেমিনার রুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা গ্রিন কোয়ালিশনের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন কচির সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনা করেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়।

এ সময় বক্তব্য দেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. শামীম বিশ্বাস, গ্রিন কোয়ালিশনের সদস্য অধ্যাপক মাইনুদ্দিন আহমেদ, অধ্যাপক মনোয়ার হোসেন, অধ্যাপক আনিসুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মীর্জা ইস্কান্দার, মো. হারুন অর রশীদ, হোসেন আলী মাস্টার, হেলাচিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদুর রহমান, গ্রিন কোয়ালিশন নবগ্রাম ইউনিয়ন কমিটির আহ্বায়ক মাহমুদ হায়দার খোকন, বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের আহ্বায়ক মো. মনসুর আলী, কথাসাহিত্যিক কল্পনা সুলতানা এবং এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের নারী উদ্যোক্তা আসমা আক্তার ও মিলা আক্তারসহ অনেকে।

বক্তারা বলেন, প্যারাকুয়েটসহ অতি ঝুঁকিপূর্ণ বিভিন্ন কীটনাশক জনস্বাস্থ্য, পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। অথচ মানিকগঞ্জের বাজারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কীভাবে এসব বিষাক্ত কীটনাশক বিক্রি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তারা।

তারা অবিলম্বে অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বাজার থেকে নিষিদ্ধ করা, উৎপাদন ও বিপণন বন্ধ করা এবং কৃষকদের এসব কীটনাশকের ক্ষতিকর দিক সম্পর্কে ব্যাপকভাবে সচেতন করার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা নিরাপদ ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!