আদালত প্রাঙ্গনে ৩২ কেজি গাঁজা ধ্বংস

ধ্বংস করা মাদকের মধ্যে ২০ কেজি শুকনো গাঁজা এবং ১২ কেজি গাঁজা গাছ রয়েছে।

মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানার ছয়টি মাদক মামলায় জব্দ করা ৩২ কেজি গাঁজা ধ্বংস করেছে আদালত।

বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুন হাসান খান উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ধ্বংস করা মাদকের মধ্যে ২০ কেজি শুকনো গাঁজা এবং ১২ কেজি গাঁজা গাছ রয়েছে। মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় দায়ের করা ছয়টি মাদক মামলার আলামত হিসেবে এসব গাঁজা জব্দ করা হয়েছিল।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুন হাসান খান বলেন, ‘আদালতের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আইনগত প্রক্রিয়া শেষে মামলার আলামত হিসেবে জব্দ করা মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানার ৬টি মামলায় ৩২ কেজি গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়।’

এ সময় আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!