কাল জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বিটিভি ও বেতারে সিইসির রেকর্ড করা ভাষণ প্রচারের মাধ্যমেই সংসদ ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে।

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের জন্য তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। পরে কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে সিনিয়র সচিব সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বিটিভি ও বেতারে সিইসির রেকর্ড করা ভাষণ প্রচারের মাধ্যমেই সংসদ ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে।

আদালতের রায় প্রসঙ্গে সচিব জানান, রায় এখনও হাতে না পাওয়ায় আপাতত গেজেটভুক্ত ৩০০ আসনের তফসিলই ঘোষণা হবে। রায় পাওয়ার পর কমিশন পরবর্তী সিদ্ধান্ত জানাবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!