জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদ জনসংযোগকালে দুর্ঘটনায় আহত হয়েছেন।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় প্রচারণা চালানোর সময় পেছন দিক থেকে একটি অটোরিকশা এসে তার বাম পায়ের ওপর উঠে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাথমিকভাবে অসুস্থ হলেও তিনি তখনও প্রচারণা চালিয়ে যান। পরে অতিরিক্ত জনসংযোগের কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন।
এ বিষয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। অসাবধানতাবশত ঘটনাটি ঘটেছে। অটোরিকশাচালক অল্প বয়সী ছিলেন, এখানে কারও কোনো দোষ নেই। এটি কোনো পূর্বপরিকল্পিত নাশকতা বা ষড়যন্ত্রমূলক ঘটনা নয়। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানান।


