সাংবাদিক নির্যাতন ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত সাংবাদিকরা নিয়মিতভাবে হামলা, মামলা ও হত্যার শিকার হচ্ছেন। অথচ এসব ঘটনার বিরুদ্ধে কার্যকর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়ায় দুষ্কৃতকারীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

সারাদেশে সাংবাদিক নির্যাতন, হত্যা এবং গণমাধ্যম কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার বেলা ১১ টার দিকে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক চত্ত্বরে এই কর্মসূচির আয়োজন করে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, মানিকগঞ্জ।

সংগঠনের সভাপতি বিএম খোরশেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম ছারোয়ার ছানু, মনিরুল ইসলাম মিহির, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাইফুদ্দিন আহমেদ নান্নু, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সম্পাদক পরিষদের কার্যকরী সদস্য এডভোকেট আমিনুল হক আকবর, প্রথম আলোর প্রতিনিধি আব্দুল মোমিন, সংগঠনের সহ-সভাপতি ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক মঞ্জুর রহমান, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, দপ্তর সম্পাদক রাশেদুর রহমান চৌধুরী, কার্যকরী পরিষদের সদস্য আসাদ জামান, আল আমিন মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, মানিকগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও সম্পাদক পরিষদসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত সাংবাদিকরা নিয়মিতভাবে হামলা, মামলা ও হত্যার শিকার হচ্ছেন। অথচ এসব ঘটনার বিরুদ্ধে কার্যকর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়ায় দুষ্কৃতকারীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

বক্তারা আরও বলেন, সম্প্রতি দুটি পত্রিকা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা প্রমাণ করে গণমাধ্যমের স্বাধীনতা কতটা হুমকির মুখে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করে কখনোই দেশের গণতন্ত্র ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়।

অবিলম্বে সাংবাদিক নির্যাতনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ