মহাকালের মহাকাব্যের এক আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন মানিকগঞ্জ–১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবির।
মঙ্গলবার দুপুরে শহরের নিজ বাসভবনে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শোক সভায় প্রিয় নেত্রীর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এস এ জিন্নাহ কবির।
এ সময় তিনি খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।


