পৌর আ. লীগের সাংগঠনিক সম্পাদক আনু গ্রেপ্তার

গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) ডিবি পুলিশের একটি দল মানিকগঞ্জ সদর থানাধীন টাউন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার সাহা আনু (৪৮) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুর দুইটার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) ডিবি পুলিশের একটি দল মানিকগঞ্জ সদর থানাধীন টাউন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

আরো পড়ুন: ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোরের মৃত্যু

গ্রেপ্তার আনন্দ কুমার সাহা পৌরসভার পূর্ব দাশড়া এলাকার শিবু সাহার ছেলে। তিনি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মুহাম্মদ রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ