হাসপাতালে গৃহবধুকে ধর্ষণ, দুই আনসার সদস্য কারাগারে

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আনসার সদস্য শাহাদত হোসেন ও আবু সাঈদকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গৃহবধু ধর্ষণের ঘটনায় দুই আনসার সদস্য মো. আবু সাঈদ ও মোহাম্মদ শাহাদাত হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আজ বিকালে আসামীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবীবুর রহমান ও সজীব চৌধুরীর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, যাত্রাপথে রাত গভীর হওয়ায় নিরাপদ আশ্রয়ের খোঁজে রবিবার রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়েছিলেন ওই দম্পতি। সেখানে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্য ভয়ভীতি দেখিয়ে গৃহবধুকে রাত আনুমানিক তিনটার দিকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে বাসস্ট্যান্ড এলাকায় সদর থানার টহল ডিউটিতে থাকা পুলিশের কাছে ঘটনা খুলে বললে পুলিশ দ্রুত হাসপাতালে গিয়ে অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করে।

পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানান, ‘মো. আবু সাঈদ ও মোহাম্মদ শাহাদাত হোসেন ধর্ষণের বিষয়টি আমাদের কাছে স্বীকার করেছে। তারা ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে। এ ঘটনার পিছনে আরো কোন ঘটনা আছে কিনা তা তদন্তের জন্য এক পুলিশ পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে।’

এদিকে, গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আনসার সদস্য শাহাদত হোসেন ও আবু সাঈদকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ