নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হলে জনগণ গ্রহণ করবে না

অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়, তবে জনগণ সরকারকে ক্ষমা করবে না।

নির্বাচনের সময়সূচি পরিবর্তনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে ইসলামি আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্র হলে জনগণ তা মেনে নেবে না।’

মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে নির্ধারিত নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানিয়ে ফয়জুল করীম বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়, তবে জনগণ সরকারকে ক্ষমা করবে না। তিনি সতর্ক করে বলেন, নির্বাচনে কোনো ধরনের পেশিশক্তি, দখলবাজি বা মারামারির মাধ্যমে যদি পরিস্থিতি প্রভাবিত করার চেষ্টা করা হয়, তবে সেই শক্তিগুলোকে উৎখাত করা হবে।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ আর চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের ভোট দিতে চায় না। জনগণ যাতে তার পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পারে—সরকারকে সেই উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।’

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ