‘আগে ঈদের দিন অনেক সালামি পেতাম, এখন নিজেই দিই’

আগে ঈদের দিনে তিনি অনেক সালামি পেতেন, আর এখন নিজেই সালামি দেন—যা তার কাছে জীবনের পরিবর্তনেরই প্রতিফলন।

ঈদুল ফিতরের আনন্দে মেতেছেন দেশবাসী। পরিবার-পরিজনের সঙ্গে উৎসবের মুহূর্ত ভাগ করে নিচ্ছেন শোবিজ অঙ্গনের তারকারাও।

ঈদ স্মৃতি নিয়ে কথা বলতে গিয়ে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বলেন, আগে ঈদের দিনে তিনি অনেক সালামি পেতেন, আর এখন নিজেই সালামি দেন—যা তার কাছে জীবনের পরিবর্তনেরই প্রতিফলন।

পরিবারের বড় সন্তান হিসেবে দায়িত্বও বেড়েছে উল্লেখ করে তিনি জানান, ঈদের সময় পারিবারিক আয়োজনেই সবচেয়ে বেশি আনন্দ পান।

আগে বিদেশে ঈদ উদযাপন করলেও এবার দেশে পরিবারকে নিয়েই ঈদ কাটাচ্ছেন তিনি। তার ভাষায়, ঈদের আলাদা কোনো পরিকল্পনা না থাকলেও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোই সবচেয়ে বড় আনন্দ।

তিনি আরও বলেন, শৈশবের নির্ভার ঈদ আর বর্তমানের দায়িত্বপূর্ণ ঈদ ভিন্ন হলেও, তার কাছে ঈদের মূল আনন্দ একই—প্রিয়জনদের সঙ্গে একাত্ম হয়ে থাকা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ