রহস্যময় পোস্টে আলোচনায় ওমর সানী

পোস্টের মন্তব্যে অনেক ভক্ত ও অনুসারী সাম্প্রতিক হাসান জাহাঙ্গীরকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের প্রসঙ্গ টেনেছেন।

ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ওমর সানী সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যময় এক পোস্ট দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন। অভিনয়ে অনিয়মিত হলেও বর্তমানে ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে ওমর সানী লেখেন, “চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে, এদের পরিচয় ফকিন্নি। এই মশা ভনভন করে আর আপনারা প্রচার করেন। এটা কি মানায়?”

যদিও পোস্টে কারও নাম উল্লেখ করেননি তিনি। তবে পোস্টের মন্তব্যে অনেক ভক্ত ও অনুসারী সাম্প্রতিক হাসান জাহাঙ্গীরকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের প্রসঙ্গ টেনেছেন।

সম্প্রতি চিত্রনায়িকা মৌসুমীর অনুমতি ছাড়া ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামের একটি এক ঘণ্টার নাটককে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে সেন্সর ছাড়পত্র নেওয়ার অভিযোগে আলোচনা তৈরি হয়। সেই ঘটনার ইঙ্গিত করেই ওমর সানী এমন মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!