ডিজে সনিকা হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত

সংগীতের পাশাপাশি ছোটপর্দাতেও কাজ করেছেন সনিকা। ২০১৫ সালে অভিনয়ে নাম লেখিয়ে ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’ নাটকে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ান তিনি।

দেশের জনপ্রিয় ডিজে তারকা ও গায়িকা সনিকা হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সোমবার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন সনিকা। হাসপাতালের বিছানায় শুয়ে তোলা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “আগামী কয়েক দিনের জন্য এটাই আমার ঘর।” পোস্টের সঙ্গে একটি সাদা হৃদয়ের ইমোজিও যুক্ত করেন তিনি।

২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে সংগীত জগতে যাত্রা শুরু করেন সনিকা। অল্প সময়ের মধ্যেই দেশের সংগীতাঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এই শিল্পী।

সংগীতের পাশাপাশি ছোটপর্দাতেও কাজ করেছেন সনিকা। ২০১৫ সালে অভিনয়ে নাম লেখিয়ে ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’ নাটকে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ান তিনি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!