বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সম্প্রতি এক সাক্ষাৎকারে তার জীবনে প্রভাব ফেলা নারীদের নিয়ে খোলামেলা কথা বলেছেন।
ফেমিনাকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি জানান, তার সবচেয়ে বড় অনুপ্রেরণা তার মা, যিনি মাতৃত্বের দায়িত্ব পালনের পাশাপাশি নিজের অভিনয়জীবনও সমানভাবে চালিয়ে গেছেন।
আলিয়া বলেন, তার মা তাকে শিখিয়েছেন কীভাবে দায়িত্ব ও স্বপ্ন একসঙ্গে সামলাতে হয়। একই সঙ্গে তিনি তার বোন শাহিন ভাটের-এর কথাও উল্লেখ করেন, যিনি মানসিক স্বাস্থ্য ও ডিপ্রেশন নিয়ে খোলামেলা কথা বলে অনেককে অনুপ্রাণিত করেছেন।
নিজের কন্যা রাহা কাপুর এর ভবিষ্যৎ নিয়েও কথা বলেন আলিয়া। তিনি আশা প্রকাশ করেন, বড় হয়ে রাহা খেলাধুলায় আগ্রহী হবে এবং তার চঞ্চল ও প্রতিযোগিতামূলক স্বভাব তাকে একজন অ্যাথলেট হিসেবে গড়ে তুলতে পারে।
এছাড়া আলিয়া দলগত কাজের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, চলচ্চিত্র নির্মাণ একটি সমন্বিত প্রক্রিয়া, যেখানে ভিন্ন মত ও গঠনমূলক আলোচনা সৃজনশীলতাকে আরও সমৃদ্ধ করে।


