রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য গ্রেপ্তার

জুলাই আন্দোলনে বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়ে আসামি হাসিবুর রশিদকে ১০ বছর করে কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় সাজাপ্রাপ্ত আসামি ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা।

তিনি জানান, মোহাম্মদপুরের একটি এলাকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাজাপ্রাপ্ত সাবেক ভিসি অবস্থান করছে এমন খবরে সেখানে অবস্থান নেয় ছাত্রদলের নেতাকর্মীরা। পরে পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

জুলাই আন্দোলনে বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়ে আসামি হাসিবুর রশিদকে ১০ বছর করে কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!