মাদক মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন বাবু, অবশেষে গ্রেপ্তার

দীর্ঘদিন ধরে তিনি ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ওয়ারেন্টভুক্ত মো. তৌহিদুল ইসলাম ওরফে বাবু নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৪ মে) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার তৌহিদুল ইসলাম ওরফে বাবু দৌলতপুর উপজেলার নিলুয়া গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

পুলিশ জানায়, আশুলিয়া থানার মামলা নং-১২(১০)২০২১ এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক), ৩৬(১) এর ১৯(ক) এবং ৩৬(১) এর ১৪(ক) ধারার মামলায় আদালত তাকে মোট ৫ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। এরপর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার বলেন, ‘দীর্ঘদিন ধরে তিনি ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!